best news portal development company in india

‘জেন জি-র হাতেই বিশ্বের সমস্যার সমাধান’, তরুণ প্রজন্মকে বার্তা নরেন্দ্র মোদীর

SHARE:

জেন জি-র উপরেই ভরসা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! তরুণ প্রজন্মই যে দেশের পাশাপাশি গোটা বিশ্বের ভবিষ্যৎ, চেন্নাইয়ের মঞ্চ থেকে সেই বার্তাই দিলেন তিনি। জেন জি-কে নতুন ভাবনা ও উদ্ভাবনের মাধ্যমে উন্নত ভারত গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী।

চেন্নাইয়ে মেট্রোর নতুন রুট উদ্বোধনের পর জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোদী। সেখানে তিনি বলেন, বিশ্বের একাধিক সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে তরুণ প্রজন্মের মধ্যেই। তাঁর কথায়, উন্নত ভারতের জন্য প্রয়োজনীয় নতুন ধারণা শুধু দেশের ভবিষ্যৎ নয়, গোটা বিশ্বের ভবিষ্যৎকেও প্রভাবিত করতে পারে।

এদিনের ভাষণে তামিল কবি, স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক সুব্রহ্মণ্য ভারতীকেও স্মরণ করেন প্রধানমন্ত্রী। তাঁর বাণী তরুণদের নির্ভয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায় বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তরুণদের বড় স্বপ্ন দেখা, ভিন্নভাবে চিন্তা করা এবং নিজেদের ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানান।

মোদীর বার্তা, ভারতের সামনে এখন অসংখ্য সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এখন দেখার, তরুণদের এই ভাবনা ও উদ্ভাবনকে বাস্তবে রূপ দিতে কী কী উদ্যোগ নেওয়া হয়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *