best news portal development company in india

হাসপাতালে বা রাস্তায় গিয়ে নয়, দপ্তরে বসে কাজ করুন—স্বাস্থ্যমন্ত্রী ও পুরোমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর পরামর্শ

SHARE:

বুধবার নবান্নে ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনার সময় স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে কথা বলেন তিনি। সূত্রের খবর, তাঁদের দপ্তরে বসে মন দিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

শহরকে পরিচ্ছন্ন রাখতে নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন অগ্নিমিত্রা পাল। কখনও বেআইনি পার্কিং নিয়ে সতর্ক করেন, কখনও আবার রাস্তা ও ফুটপাতের উন্নয়ন নিয়ে পরামর্শ দেন। তাঁর এই ভূমিকা নিয়ে যেমন প্রশংসা হয়েছে, তেমনই কিছু ঘটনা ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। ফুটপাথে সন্তানের দুধ গরম করতে থাকা এক মহিলাকে ধমক দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরে মন্ত্রী জানান, রাস্তায় আগুন জ্বালালে দুর্ঘটনার আশঙ্কা থাকে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের খবরও সামনে আসে।

অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রীকেও কলকাতা ও জেলার বিভিন্ন হাসপাতালে পরিদর্শনে যেতে দেখা গিয়েছে। হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখা এবং নানা নির্দেশ দেওয়াকে কেন্দ্র করেও একাধিকবার আলোচনা-সমালোচনা হয়েছে। এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক পরামর্শ বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকে ঠিক কী নির্দেশ দেওয়া হয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई