best news portal development company in india

শিরোনাম: SIR নোটিসে আডবাণী, জয়শঙ্কর-সহ একাধিক হেভিওয়েট, নাম বাদ পড়া নিয়ে স্পষ্টীকরণ কমিশনের

SHARE:

SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে এবার বিতর্কের কেন্দ্রে একাধিক হেভিওয়েট। নোটিস পেয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। তালিকায় রয়েছেন নির্বাচন কমিশনার এস এস সান্ধু, কংগ্রেস নেতা কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্ঘভি, বিদেশ সচিব বিক্রম মিসরিও।

নোটিস পাওয়ার খবর সামনে আসতেই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, SIR নোটিস পাঠানোর অর্থ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নয়। নথিপত্রে গরমিল বা আগের ভোটার তালিকার সঙ্গে নামের ম্যাপিং না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে নোটিস পাঠানো হতে পারে।

কমিশনের দাবি, এস জয়শঙ্কর ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ক্ষেত্রে বিষয়টি ইতিমধ্যেই সমাধান করা হয়েছে। প্রয়োজনীয় নথি যাচাই করে তথ্য নিশ্চিত করার প্রক্রিয়াও চলছে।

এই তালিকায় রয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড়, প্রাক্তন বিচারপতি মদন লোকুর এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী-সহ আরও অনেকে।

কমিশনের বক্তব্য, নোটিস মানেই নাম বাদ পড়া নয়; বরং নথির অসঙ্গতি যাচাইয়ের জন্যই এই পদক্ষেপ। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নথি যাচাই ও কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন নজর।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई