best news portal development company in india

ঢাকার কাছে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু অন্তত ৭ জনের, আহত ৪০

SHARE:

বাংলাদেশের ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার সন্ধ্যায় জামগড়া চৌরাস্তা এলাকার প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানার বাইরে সিলিন্ডারবোঝাই একটি লরিতে বিস্ফোরণের পর আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কারখানার কর্মী ও পথচারী-সহ অন্তত ৪০ জন।

মৃতদের মধ্যে রয়েছেন জয়নাব বেগম নামে এক মহিলা, যিনি কারখানার পাশেই একটি কাপড়ের দোকান চালাতেন। বাকি মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতাল-সহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইউনিট। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল আধিকারিকদের প্রাথমিক বক্তব্য, সিলিন্ডারবোঝাই লরিতে বিস্ফোরণের জেরেই এই বিপর্যয়। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई