চন্দ্রনাথ রথ খুনের তদন্ত ঘিরে যখন একের পর এক প্রশ্ন উঠছে, তখন বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হিসেবে চন্দ্রনাথের মা হাসিরানি রথ মনোনয়ন জমা দেন। হলদিয়া মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রনাথ খুন নিয়ে বড় দাবি করেন তিনি।
শুভেন্দুর দাবি, চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় শুটার এবং সুপারি দেওয়ার সঙ্গে যুক্ত মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কথায়, ‘‘আমার যতটুকু জানা আছে, ২ কোটি টাকা খরচ করা হয়েছে এই কাজ করার জন্য।’’ একইসঙ্গে টাকা সরবরাহের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তবে এই দাবির বিষয়ে তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও সামনে আসেনি।
চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক এবং ২০২৬ সালের নির্বাচনী প্রস্তুতিতে তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের অন্যতম। চন্দ্রনাথের মৃত্যুর পর থেকেই এই হত্যাকাণ্ডের পিছনে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তুলে আসছেন শুভেন্দু।
৬ মে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দু’দিন পর মধ্যমগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চন্দ্রনাথ রথের। প্রাক্তন বায়ুসেনা কর্মী চন্দ্রনাথকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় শুরু থেকেই প্রশ্ন উঠেছিল—কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত? কেনই বা তাঁকে খুন করা হল?
মামলার তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল বা SIT গঠনের কথাও সামনে এসেছে। DIG পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে তদন্ত এগোচ্ছে বলে জানা গিয়েছে।
তবে ২ কোটি টাকা খরচের দাবি, হত্যার প্রকৃত কারণ এবং এর নেপথ্যে কারা ছিল—এই তিনটি প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনও তদন্তের উপরই নির্ভর করছে। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







