best news portal development company in india

UPI-তে ২ হাজারের বেশি লেনদেনে মাশুল! ১৫ অক্টোবর থেকে নতুন নিয়ম, তবে টাকা দেবে ব্যবসায়ী

SHARE:

UPI ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে ২ হাজার টাকার বেশি কিছু UPI পেমেন্টে চালু হচ্ছে নতুন Merchant Discount Rate বা MDR। তবে এতে সরাসরি গ্রাহকের পকেট থেকে কোনও টাকা কাটা হবে না। নতুন নিয়মে নির্দিষ্ট Person-to-Merchant বা P2M লেনদেনের ক্ষেত্রে ০.৪ শতাংশ MDR দিতে হবে ব্যবসায়ীকে।

অর্থাৎ কোনও দোকানে ৩ হাজার টাকা UPI-তে পেমেন্ট করলে ০.৪ শতাংশ হিসেবে MDR হবে ১২ টাকা। ৫০ হাজার টাকার লেনদেনে মাশুল হবে ২০০ টাকা। আর ৭৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে এই চার্জের সর্বোচ্চ সীমা ৩০০ টাকা। ফলে ১ লক্ষ টাকার UPI পেমেন্টে ৪০০ টাকা হওয়ার কথা থাকলেও, ব্যবসায়ীকে সর্বোচ্চ ৩০০ টাকাই দিতে হবে।

তবে নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক—এই MDR গ্রাহকের কাছ থেকে নেওয়া যাবে না। অর্থাৎ UPI-তে পেমেন্ট করার সময় কোনও আলাদা লেনদেনের চার্জ দিতে হবে না গ্রাহককে। Person-to-Person বা P2P লেনদেনও সম্পূর্ণ বিনামূল্যেই থাকবে, টাকার পরিমাণ যতই হোক।

এছাড়াও ২ হাজার টাকা পর্যন্ত P2M লেনদেনে কোনও MDR থাকছে না। মাসে UPI QR-এর মাধ্যমে ১ লক্ষ টাকা পর্যন্ত গ্রহণ করা ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রেও শূন্য MDR-এর ব্যবস্থা রাখা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এর ফলে প্রায় ৯৬ শতাংশ P2M লেনদেন এই নতুন চার্জের বাইরে থাকবে।

কিছু নির্দিষ্ট পরিষেবার জন্য আবার আলাদা ফ্ল্যাট রেট রাখা হয়েছে। রেল, টেলিকম, বিমা এবং জ্বালানির মতো ক্ষেত্রে ২ হাজার টাকার বেশি UPI পেমেন্টে ৫ টাকা MDR ধার্য হবে।

অর্থাৎ, UPI পুরোপুরি ‘পেইড’ হচ্ছে না। সাধারণ মানুষ থেকে ব্যক্তি-ব্যক্তি টাকা পাঠানো এবং ছোট অঙ্কের বহু লেনদেন আগের মতোই বিনামূল্যে থাকবে। নতুন মাশুল মূলত নির্দিষ্ট উচ্চমূল্যের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *