best news portal development company in india

রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গি! কবে মিলবে ভ্যাকসিন? ২০২৭-এই সুখবরের আশায় বাংলা

SHARE:

রাজ্যে ফের উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা, আর এর মধ্যেই ডেঙ্গুর প্রতিষেধক নিয়ে বড়সড় আশার কথা জানাল আইসিএমআর। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে আইসিএমআর-এর ডিজি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের ডেঙ্গুর মরশুম শুরুর আগেই বাজারে আসতে পারে ডেঙ্গুর ভ্যাকসিন। অর্থাৎ আগামী বছরের আগস্ট-সেপ্টেম্বর নাগাদ সাধারণ মানুষের হাতে প্রতিষেধক পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।

তবে এর জন্য এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি। আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, প্রস্তাবিত ভ্যাকসিনের দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল ইতিমধ্যেই শেষ হয়েছে। প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক বলেই দাবি করা হয়েছে। বর্তমানে চলছে তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল। সেই ট্রায়ালের ফলাফল সন্তোষজনক হতে হবে এবং এরপর প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন মিললেই ভ্যাকসিন বাজারে আনার পথ খুলবে।

প্রস্তাবিত এই ভ্যাকসিনের নাম ‘ডেঙ্গিঅল’। আইসিএমআর এবং প্যানাসিয়া বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি এই টিকা ডেঙ্গুর চারটি সেরোটাইপ—ডেন-১, ডেন-২, ডেন-৩ এবং ডেন-৪-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে। এটি দুর্বল করা জীবন্ত ভাইরাস-ভিত্তিক ভ্যাকসিন এবং এক ডোজের টিকা হিসেবে তৈরি করার পরিকল্পনা রয়েছে।

জানা গিয়েছে, ২০২৪ সালে দেশের ১৯টি কেন্দ্রে ১০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীকে নিয়ে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছিল।

তবে ভ্যাকসিন বাজারে আসা পর্যন্ত ডেঙ্গি প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় সতর্কতাই মূল ভরসা। সব পরীক্ষায় সাফল্য ও অনুমোদন মিললে ২০২৭ সালেই ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে নতুন অস্ত্র হাতে পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई