best news portal development company in india

সমস্ত কলেজ-ইউনিভার্সিটিতে NCC ফেরানোর বার্তা শুভেন্দুর

SHARE:

ছাত্রসমাজের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ আরও শক্তিশালী করতে এবার রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে NCC ফিরিয়ে আনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাখিবন্ধনের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, প্রত্যেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে NCC চালুর উদ্যোগ নেওয়া হবে। তাঁর দাবি, বাংলায় NCC বন্ধ করে ‘জয় হিন্দ বাহিনী’ নামে বিকল্প ব্যবস্থা চালু করা ঠিক হয়নি। কারণ NCC-র কোনও বিকল্প হতে পারে না।

মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গ সফরের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী জেলার স্কুল ও কলেজগুলিতে NCC থাকার প্রয়োজনীয়তার কথা তাঁর কাছে তুলে ধরেছিলেন। সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের স্কুল-কলেজগুলিতে দ্রুত NCC-এর সুযোগ নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি দিয়েছেন বলেও জানান শুভেন্দু।

তাঁর মতে, NCC-এর মতো জাতীয় প্রশিক্ষণ পড়ুয়াদের মধ্যে দেশ ও দেশের প্রতি দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং দেশপ্রেমের মানসিকতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নিজের ছাত্রজীবনের কথাও তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, তিনি NCC না করলেও দীর্ঘদিন NSS-এর সঙ্গে যুক্ত ছিলেন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई