best news portal development company in india

রাজ্যে প্রতি এক লক্ষ মানুষের জন্য ২০০ পুলিশ করার লক্ষ্য, ৪৩ হাজার পদে নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর

SHARE:

রাজ্যের পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার লালবাজারের এক অনুষ্ঠানে পুলিশকর্মীদের কাজের প্রশংসা করার পাশাপাশি রাজ্য পুলিশের পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। শূন্যপদ পূরণ, পুরনো গাড়ি বদলানো এবং থানাগুলির পরিকাঠামোর উন্নয়ন-সহ একাধিক পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী।

তারাতলা গুদাম বিপর্যয়ের সময় দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য কলকাতা পুলিশের ১০ জনকে পুরস্কৃতও করেন তিনি। পুলিশ ও দমকলের তৎপরতায় বহু মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আগে পোস্তা বা গার্ডেনরিচের মতো ঘটনায় জীবিত উদ্ধার সম্ভব হয়নি। কিন্তু তারাতলায় বিপর্যয়ের পর কলকাতা পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

পুলিশকর্মীদের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, তারাপীঠের ঘটনাতেও রামপুরহাট পুলিশ ও দমকলের কর্মীরা সাহসিকতার সঙ্গে উদ্ধারকাজ চালিয়েছিলেন। তাঁর মতে, মাটিতে থেকে কাজ করা পুলিশকর্মীদের সঙ্গে প্রশাসনের আরও ঘনিষ্ঠ যোগাযোগ প্রয়োজন।

এদিন রাজ্যে পুলিশ নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি এক লক্ষ মানুষের জন্য রাজ্যে পুলিশের সংখ্যা প্রায় ১০৬ জন। এই সংখ্যা বাড়িয়ে অন্তত ২০০ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই রাজ্যে প্রায় ৪৩ হাজার শূন্যপদে পুলিশ নিয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুলিশকর্মীদের কল্যাণে ওয়েলফেয়ার বোর্ডের জন্য তাঁদের বেতন থেকে অতিরিক্ত চাঁদা নেওয়ার প্রয়োজন নেই বলেও আশ্বাস দেন তিনি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *