best news portal development company in india

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড — মৃত অন্তত ১৫ সদ্যোজাত

SHARE:

ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত ১৫ জন সদ্যোজাত শিশুর। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা পাকিস্তানে। ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের বৃহত্তম হাসপাতাল ‘পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’-এর গাইনোকোলজি ওয়ার্ডের নবজাতক নার্সারিতে। দুর্ঘটনার সময় সেখানে মোট ১৬ জন সদ্যোজাত শিশু ছিল। তাঁদের মধ্যে মাত্র একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রের কম্প্রেসার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। খবর পেয়েই দ্রুত হাসপাতালে পৌঁছয় দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘটে যায় ভয়াবহ বিপর্যয়। প্রশাসন সূত্রে খবর, মৃত শিশুদের মধ্যে ১৪ জন সম্পূর্ণভাবে দগ্ধ হয়েছে। হাসপাতালের একাধিক অংশে এখনও তাপমাত্রা অত্যন্ত বেশি থাকায় চলছে ‘কুলিং অপারেশন’।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়ে তিনি জানিয়েছেন, সদ্যোজাত শিশুদের এমন মর্মান্তিক মৃত্যু অপূরণীয় ক্ষতি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *