best news portal development company in india

মস্কোয় অবতরণ মার্কিন সামরিক পরিবহণ বিমানের, রহস্য ঘনীভূত

SHARE:

আচমকাই মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করল একটি মার্কিন সামরিক পরিবহণ বিমান। আর এই ঘটনাকে ঘিরেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জল্পনা। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার মডেলের বিমানটি লাটভিয়ার রিগা থেকে মস্কোর উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানের টেইল নম্বরও মার্কিন যুক্তরাষ্ট্রের বলে জানা গিয়েছে।

তথ্য অনুযায়ী, গত ২৩ আগস্ট বিমানটি ওয়াশিংটনের কাছে ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটি থেকে রিগায় পৌঁছেছিল। এরপর রিগা থেকে সেটি মস্কোয় যায়। তবে বিমানে ঠিক কারা ছিলেন কিংবা কী উদ্দেশ্যে বিমানটি মস্কোয় অবতরণ করল, তা এখনও স্পষ্ট নয়।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বর্তমানে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্ক অত্যন্ত স্পর্শকাতর। তাই এই মার্কিন সামরিক বিমানের মস্কোয় অবতরণ ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। তবে কি কোনও মার্কিন প্রতিনিধি রাশিয়ায় গোপন বৈঠক করতে এসেছেন? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কূটনৈতিক বা প্রশাসনিক কারণ?

যদিও জল্পনার মধ্যেই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, চলতি সপ্তাহে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনও বৈঠকের পরিকল্পনা নেই। ফলে মার্কিন সামরিক বিমান কেন মস্কোয় অবতরণ করল, সেই প্রশ্নের উত্তর এখনও অধরাই। ঘটনা যত সামনে আসছে, রহস্য ততই ঘনীভূত হচ্ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *