best news portal development company in india

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মীরা ভট্টাচার্য, বাড়ি ফিরলেন পাম অ্যাভিনিউয়ে

SHARE:

হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। মঙ্গলবার আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো।

তীব্র পেটের ব্যথা এবং সামান্য শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ২১ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৬ বছর বয়সী মীরাদেবী। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর মঙ্গলবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসকরা তাঁকে সময়মতো খাওয়া-দাওয়া করার পরামর্শ দিয়েছেন।

হাসপাতাল থেকে বেরনোর সময় মীরাদেবীর সঙ্গে ছিলেন তাঁর একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য। বাড়ি ফেরার পথে চিকিৎসকদের হাতজোড় করে ধন্যবাদ জানান মীরাদেবী। তবে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি সুচেতন।

হাসপাতালে থাকাকালীন মীরাদেবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকেও শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী।

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার হাসপাতাল থেকে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরে গেলেন মীরা ভট্টাচার্য।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई