best news portal development company in india

শুভেন্দুর হাত ধরে বাংলা এগিয়ে চলেছে দুর্বার গতিতে, দাবি রাজনাথ সিংয়ের

SHARE:

রবিবার কলকাতায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একাধিক প্রকল্পের উদ্বোধন ও ডুরান্ড কাপের ফাইনাল দেখতে কলকাতায় আসেন তিনি। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রশংসায় সরব হন প্রতিরক্ষামন্ত্রী।

রাজনাথ সিং বলেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলায় পরিবর্তন এসেছে। তাঁর দাবি, “সব ক্ষেত্রেই বাংলা নতুন করে জেগে উঠছে।” উন্নয়ন ও শিল্পায়নের পথে পশ্চিমবঙ্গ দ্রুত এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

গার্ডেনরিচের অনুষ্ঠানে রাজনাথ জানান, পশ্চিমবঙ্গে GRSE-র মাধ্যমে প্রায় ৩,৪০৪ কোটি টাকা বিনিয়োগে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্প তৈরি হচ্ছে। তাঁর মতে, GRSE-র ‘নবরত্ন’ মর্যাদা পাওয়া বাংলার জন্যও গর্বের বিষয়।

পাশাপাশি বাংলায় শিল্পের বিপুল সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর দাবি, জমি, দক্ষ মানবসম্পদ, পরিকাঠামো এবং কাঁচামাল—শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদানই বাংলায় রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করলে আগামী দিনে আরও বড় বিনিয়োগ আসবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

দেশের প্রতিরক্ষা ক্ষেত্র নিয়েও বক্তব্য রাখেন রাজনাথ। তাঁর দাবি, সমুদ্র নিরাপত্তায় ভারতের শক্তি বেড়েছে এবং স্বদেশি প্রযুক্তি ও অস্ত্রের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে। ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তুলে আত্মনির্ভর প্রতিরক্ষার সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *