best news portal development company in india

‘বন্দেমাতরম’ বিতর্কে শর্মিলা ঠাকুরকে নিশানা শমীক ভট্টাচার্যের

SHARE:

‘বন্দেমাতরম’ গানটি সম্পূর্ণ গাওয়া উচিত, নাকি প্রথম দুটি স্তবকই যথেষ্ট—এই বিতর্কের মধ্যেই এবার অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

সম্প্রতি শর্মিলা ঠাকুর মত দেন, ‘বন্দেমাতরম’-এর কিছু অংশে দেব-দেবীর উল্লেখ থাকায় এক ঈশ্বরে বিশ্বাসী বা অন্য ধর্মাবলম্বীদের কাছে সম্পূর্ণ গানটি গাওয়া অস্বস্তিকর হতে পারে। তাই সকলের ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানিয়ে প্রথম দুটি স্তবক গাওয়াই শ্রেয় বলে মন্তব্য করেন তিনি।

এর পরেই শর্মিলার বক্তব্যের সমালোচনা করেন শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, জাতীয় গানের অংশকে এভাবে খণ্ডিত করার অধিকার কারও নেই। ঠাকুর পরিবারের প্রসঙ্গ টেনে তিনি শর্মিলাকে সরলা দেবী চৌধুরানির লেখা ‘ঝরা পাতা’ পড়ার পরামর্শও দেন।

‘বন্দেমাতরম’ নিয়ে বিতর্ক নতুন নয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই গানটি ভারতের জাতীয় গান হিসেবে স্বীকৃত। তবে কোন অংশ আনুষ্ঠানিকভাবে গাওয়া হবে, তা নিয়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছে।

শর্মিলার বক্তব্যের আগে বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতও তাঁর মতের বিরোধিতা করেছিলেন। ফলে ‘বন্দেমাতরম’-এর পূর্ণাঙ্গ পরিবেশন বনাম প্রথম দুটি স্তবক—এই বিতর্ককে ঘিরে রাজনৈতিক মহলে ফের জোর চর্চা শুরু হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई