best news portal development company in india

রাত ১০টায় কুনালের বাড়ি ও পার্টি অফিসে হামলা

SHARE:

হঠাৎ রাতেই একদল দুষ্কৃতী এসে হাজির তৃণমূলের মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষের আবাসনের সামনে। ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি ও গালিগালাজের পর ফ্ল্যাট সংলগ্ন পার্টি অফিসে গিয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। ছিঁড়ে ফেলা হয় বাইরে লাগানো ফ্লেক্স, ভেঙে দেওয়া হয় বোর্ডও। কুণাল ঘোষের দাবি, তাঁকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। জানা গিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ বেলেঘাটা বিধানসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালানো হয়। কুণাল ঘোষের অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তাঁর আবাসনের গেটে গিয়ে ধাক্কাধাক্কি করে। সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। এরপর তাঁর অস্থায়ী কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালানো হয়। তালাবন্ধ পার্টি অফিসের ফ্লেক্সও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ।

বেলেঘাটার বিধায়কের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবেই তাঁর বাড়ি ও অফিসে হামলা করা হয়েছে। তাঁকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, হামলাকারীরা এলাকার বাসিন্দা ছিলেন না এবং কেউ তাঁদের সংগঠিত করে পাঠিয়েছিল। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান কুণাল। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘটনাটি ছড়িয়ে দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *