best news portal development company in india

‘অভিনেতা হিসেবেই অনন্তকাল থেকে যেতে চাই’ – আড্ডায় একাধিক বিষয় নিয়েই জিৎ মুখ খুললেন।

SHARE:

* এর আগের ছবি ২০২৪-এ ‘বুমেরাং’। প্রায় দু’বছর পর আসছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। আপনার ছবির সংখ্যা এত কম কেন?

– এটা ভাগ্যের খেলা। ভাগ্যক্রমে হয়েছে। আমি তো চাই বছরে দু’-তিনটে করে আমার সিনেমা আসুক। এই গ্যাপটা হয়ে গেল। ব্যক্তিগতভাবে চাই না এটা হোক। আমি চাই মানুষের সঙ্গে আমার সিনেমার মাধ্যমে যে মধুর সম্পর্ক সেটা বছরে অন্তত দু’-তিনবার করে দেখা হোক। এতদিন হয়ে ওঠেনি, আশা করি আগামী দিনে ঘন ঘন দেখা হবে, ফ্রিকোয়েন্টলি সিনেমা করব।

* জিৎ নিজের লুকস নিয়ে প্রচণ্ড খুঁতখুঁতে। ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে আপনার ন’টা লুক কতটা চ্যালেঞ্জিং ছিল?

– আমার কাছে এটা চ্যালেঞ্জের থেকে বেশি অপরচুনিটি মনে হয়েছিল। আমাদের অভিনেতাদের কাছে একটা জীবনকালের মধ্যে অনেকগুলো জীবন বেঁচে নেওয়াটা একটা প্রাপ্তি। সেখানে একটা সিনেমার মধ্যেই আমি ন’টা জীবন বাঁচার সুযোগ পেয়েছি। এটা বাড়তি পাওনা। ন’টা লুকের জন্য আমার মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু এবং কসটিউম ডিজাইনার সঞ্চিতার অবদান অনস্বীকার্য।

* অনন্ত সিংহর বায়োপিক করতে রাজি হলেন কেন?

– আমার কাছে এই বায়োপিকের গল্প নিয়ে আগেও কয়েকজন এসেছিল। কিন্তু পথিকৃতের মতো করে কেউ বলেনি। গল্প শুনে আমার মনে হয়েছিল অনন্ত থেকে যাবে। অভিনেতা হিসেবেই আমি অনন্তকাল থেকে যেতে চাই।

* অভিনেতা না হলে কোন পেশা বাছতেন?

– আমি অভিনয় ছাড়া কিছু পারি না। কিছু বুঝি না। এখন পিছন ফিরে তাকালে মনে হয়, আমি হয়তো অভিনয় ছাড়া কিছুই করতে পারতাম না।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *