প্রধানত ভারতকে কিছুটা ভয় দেখানোর জন্যই পাকিস্তান, সৌদি ও তুরস্ক অনেকটা ইউরোপিয়া ন্যাটোর মত একটা চুক্তিতে সই করে।কূটনীতিকরা মনে করছেন, এভাবেই তিন দেশে ভারতের বিরুদ্ধে জোট বাধছে। কিন্তু ওইসব তোয়াক্কা না করেই সৌদি আরবে ভয়ংকর হামলা চালাল ইয়েমেনের সশস্ত্র সংগঠন হাউথি। ড্রোন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এক তেল শোধনাগার। ‘কাগুজে বাঘ’ ‘মুসলিম ন্যাটোর’ দাঁত-নখ ভেঙে গেল মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই। জানা যাচ্ছে, সৌদি আরবের জিজান অঞ্চলে অবস্থিত রাষ্ট্রীয় সংস্থা সৌদি আরামকোর এক তেল শোধনাগারে এদিন হামলার ঘটনা ঘটে। ড্রোন হামলার পরই দাউদাউ করে আগুন ধরে যায় শোধনাগারে। হামলার দায় স্বীকার করেছে হাউথি। রবিবার এক বিবৃতিতে সৌদির জ্বালানি মন্ত্রক এই হামলার কথা স্বীকার করে জানিয়েছে, তেল শোধনাগারটিতে আগুন লেগেছিল।
তবে অল্প সময়ের মধ্যে তা নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। পাশাপাশি ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সোশাল মিডিয়ায় লেখেন, জিজানের শোধনাগারটিতে ড্রোন হামলা হয়েছে। ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের ড্রোন অনুপ্রবেশের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই সম্প্রতি হাউথিদের সঙ্গে বিরোধে জড়িয়েছে সৌদি আরব। গত মাসে লোহিত সাগরে সৌদির বিরুদ্ধে নৌ অবরোধ শুরু করেছিল হাউথিরা। অভিযোগ তোলা হয়, সৌদি আরব তাদের উপর অবরোধ শুরু করে যার জেরেই পালটা পদক্ষেপ। এবার ড্রোন অনুপ্রবেশের পালটা সৌদির তেল শোধনাগারে হামলা চালাল হাউথিরা।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







