best news portal development company in india

কুনাল ঘোষ প্রথম মমতাকে বলেছিলেন-‘ডাকাতরানি’ – দিলীপ ঘোষ

SHARE:

রবিবারের হালিশহরের ঘটনা সকলকে নাড়া দিয়ে গেছে। অভিষেক থেকে শুরু করে ছোট বড়ো বহু তৃণমূল নেতার বিরুদ্ধেই ‘ডিম থেরাপি’ চলেছে। তাইবলে মমতার গাড়ি লক্ষ করে ডিম জুতো কাদা ছোঁড়া? কাচঢাকা গাড়িতে ইট, কাদা পড়ে মুহুর্মুহু। রাস্তার দু’পাশ থেকে তাঁকে লক্ষ্য করে ধেয়ে আসে ‘চোর’, ‘ডাকাতরানি’ স্লোগান। এই প্রসঙ্গে বলতে গিয়েই দিলীপ ঘোষের বক্তব্য, ডাকাতরানি মন্তব্যের অনুপ্রেরণা নাকি কুণাল ঘোষই! পঞ্চায়েত মন্ত্রীর কথায়, “কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত রানি বলেছিলেন তখন আপনারা মিডিয়া তাকে কিছু বলেননি। কাল সাধারণ মানুষ ওঁকে ডাকাত রানি বললে সেটা দোষ হয়ে গেল? কুণাল ঘোষ ওঁকে ডাকাত রানি বলে দলে প্রমোশন পেল। মুখপাত্র হল। সাধারণ সম্পাদক হল। পরে বিধায়ক হয়ে গেল। সেখান থেকে পাবলিক অনুপ্রেরণা পেয়ে কাল ডাকাত রানি বলেছে।”

হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা ঘটনাকে সাধারণ মানুষের ‘ক্ষোভের বহিঃপ্রকাশ’ বলে দাবি করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। নিজের অতীতের অভিজ্ঞতা মনে করিয়ে ক্ষোভ উগরে দেন মন্ত্রী। তিনি বলেন, “আমি নিজে ইট খেয়েছি। আমার গায়ে এখনও দাগ আছে। আমার বহুবার গাড়ি ভেঙেছে। দুটো ডিম খেয়েছে বলে কি পশ্চিমবঙ্গের সংস্কৃতি রসাতলে চলে গেছে? মানুষের অধিকার আছে নিজের রাগ প্রকাশ করার।” তিনি স্পষ্ট জানান, কর্মীদের ওপর এত অত্যাচারের পর তাঁকে যেন কেউ ‘মানবতা’ বা ‘সৌজন্যের’ পাঠ দিতে না আসে। রবিবার হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার মমতাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে।”

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *