best news portal development company in india

১৯ বছর পর কফি হাউসে তসলিমা নাসরিন, প্রিয় লেখিকাকে ঘিরে উৎসাহ-উচ্ছ্বাস

SHARE:

দীর্ঘ ১৯ বছর পর কলকাতার ঐতিহ্যবাহী কফি হাউসে ফিরলেন লেখিকা তসলিমা নাসরিন। রবীন্দ্রসদনে এক সাহিত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সোমবার কলেজ স্ট্রিটের কফি হাউসে পৌঁছন তিনি। তাঁর উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই সাহিত্যপ্রেমী, পাঠক ও অনুরাগীদের ভিড়ে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। প্রিয় লেখিকাকে একঝলক দেখার জন্য কফি হাউসের ভিতরে তৈরি হয় উৎসবের আবহ।

কফি হাউসের পরিচিত পরিবেশে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন তসলিমা। বহু বছর পর সেই চেনা আড্ডায় ফিরে স্মৃতিচারণ করেন তিনি। কফি হাউসের টেবিলে বসে ব্ল্যাক কফি, পকোড়া ও ফিশ ফিঙ্গার উপভোগ করেন লেখিকা। তাঁকে ঘিরে ক্যামেরার ঝলকানি এবং পাঠকদের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পায় কফি হাউসের পরিবেশ।

কফি হাউস থেকে বেরিয়ে তসলিমা বলেন, “এতদিন পর কফি হাউসে এসে খুব ভালো লাগল। সুন্দর সময় কাটালাম। আমি আবার আসব। কফি হাউসে এসে কফি না খেলে হয় নাকি!” বিদায়ের আগে কফি হাউসের স্মৃতিচারণের খাতায় নিজের হাতে লিখে যান, “কফি হাউসের আড্ডাটা আজ আবার হল উনিশ বছর পর। আরও আড্ডা হবে।”

এদিন তিনি আগামী কলকাতা বইমেলায় যোগ দেওয়ার ইচ্ছার কথাও জানান। তসলিমার কথায়, আগামী বছর বইমেলায় তিনি উপস্থিত থাকবেন এবং তাঁর আত্মজীবনীর পরবর্তী খণ্ড প্রকাশেরও পরিকল্পনা রয়েছে। তাঁর এই ঘোষণা ঘিরেও সাহিত্য মহলে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *