best news portal development company in india

‘কন্যাশ্রী’র নাম বদলে ‘কন্যারত্ন’, ‘সবুজ সাথী’ হচ্ছে ‘সারথী’—ঘোষণা মুখ্যমন্ত্রীর

SHARE:

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় দুই সামাজিক প্রকল্প ‘কন্যাশ্রী’ এবং ‘সবুজ সাথী’-র নাম পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘কন্যাশ্রী’ প্রকল্পের নতুন নাম হবে ‘কন্যারত্ন’ এবং ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হবে ‘সারথী’। তবে প্রকল্পগুলির সুবিধা ও পরিষেবা আগের মতোই চালু থাকবে বলে আশ্বাস দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের কল্যাণে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে এবং নাম পরিবর্তনের ফলে প্রকল্পের সুবিধাভোগীদের কোনও অসুবিধা হবে না। তিনি আরও জানান, প্রতি বছর ১৪ আগস্ট যে কন্যাশ্রী দিবস পালিত হয়, সেটিও পালিত হবে, তবে নতুন নাম ‘কন্যারত্ন দিবস’ হিসেবে।

২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের লক্ষ্য ছিল কন্যাশিশুদের বিদ্যালয়ে ধরে রাখা, বাল্যবিবাহ রোধ করা এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করা। প্রকল্পের আওতায় ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীদের বার্ষিক আর্থিক সহায়তা এবং ১৮ বছর পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট শর্তসাপেক্ষে এককালীন ₹২৫,০০০ অনুদান দেওয়া হয়। উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিশেষ সহায়তার ব্যবস্থা রয়েছে।

অন্যদিকে, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের নাম বদলে ‘সারথী’ করা হলেও এর কার্যক্রম অপরিবর্তিত থাকবে এবং ভবিষ্যতেও ছাত্রছাত্রীরা এই সুবিধা পেতে থাকবেন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *