best news portal development company in india

‘আমাকে ওদের শিবিরে যেতে বলা হয়েছে’—বিধানসভার বিতর্কের পর বিস্ফোরক দাবি কুণাল ঘোষের

SHARE:

বুধবারের বিধানসভা অধিবেশন ঘিরে তৈরি হওয়া বিতর্ক থামার আগেই নতুন দাবি করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, বক্তাদের তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তোলার পর শুধু বিতর্কই হয়নি, ঋতব্রত শিবিরের একাধিক সদস্য তাঁকে নিজেদের শিবিরে যোগ দেওয়ারও প্রস্তাব দিয়েছেন।

এদিন অধিবেশনে বক্তব্য রাখছিলেন ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান। সেই সময় নিজের আসন ছেড়ে তাঁর সামনে গিয়ে কুণাল ঘোষ প্রশ্ন করেন, “বক্তা তালিকা থেকে আমার নাম কাটলেন কেন? নাম কাটলেন কেন?” আখরুজ্জামান কোনও জবাব না দিয়ে নিজের বক্তব্য চালিয়ে যেতে থাকেন। অন্যদিকে কুণালও একই প্রশ্ন বারবার তুলতে থাকায় বিধানসভায় উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধ্যক্ষ একাধিকবার কুণাল ঘোষকে নিজের আসনে ফিরে যাওয়ার নির্দেশ দেন। সতর্কবার্তা উপেক্ষা করায় শেষ পর্যন্ত মার্শাল ডেকে তাঁকে বিধানসভা কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

এর কয়েক ঘণ্টা পর বিকেলে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে কুণাল ঘোষ আরও বিস্ফোরক দাবি করেন। তাঁর কথায়, “আমাকে জাভেদ খান বলেছেন, ‘আপনি এদিকে চলে আসুন, তাহলে বলতে পারবেন।’ এটা কোনও কথা হল?”

কুণালের দাবি, শুধু জাভেদ খানই নন, আখরুজ্জামানও তাঁকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে তাঁদের সম্পর্ক ভালো। তবে তাঁর অভিযোগ, “উপর থেকে বারণ আছে” বলেই তাঁকে বক্তাদের তালিকায় রাখা হয়নি। সেই ‘উপর’ বলতে কাকে বোঝানো হয়েছে, তা নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন তিনি।

উল্লেখ্য, জাভেদ খান বর্তমানে ঋতব্রত শিবিরের সদস্য। কুণাল ঘোষের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও তাঁর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *