best news portal development company in india

বিধানসভায় হইচই, বিধিভঙ্গের অভিযোগে মার্শাল ডেকে কুণাল ঘোষকে বের করে দেওয়া হল

SHARE:

বিধানসভার অধিবেশনে বুধবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিধিভঙ্গের অভিযোগে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে শেষ পর্যন্ত মার্শাল ডেকে বিধানসভা কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

এদিন অধিবেশনে বক্তব্য রাখছিলেন ঋত শিবিরের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। সেই সময় হঠাৎ নিজের আসন থেকে উঠে তাঁর সামনে চলে যান কুণাল ঘোষ। সেখানেই তিনি প্রশ্ন করতে শুরু করেন, “বক্তা তালিকা থেকে আমার নাম কাটলেন কেন? নাম কাটলেন কেন?”

তবে আখরুজ্জামান বক্তব্য থামাননি। তিনি নিজের বক্তব্য চালিয়ে যেতে থাকেন। অন্যদিকে, কুণাল ঘোষও একই প্রশ্ন বারবার করতে থাকেন। এর জেরে অধিবেশন কক্ষে বিশৃঙ্খলা তৈরি হয় এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ একাধিকবার কুণাল ঘোষকে নিজের আসনে ফিরে যেতে এবং শান্ত হতে নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, “আমি কিন্তু বলছি, আপনি না বসলে আপনাকে বের করে দিতে বাধ্য হব।” কিন্তু সেই সতর্কবার্তার পরেও কুণাল ঘোষ নিজের অবস্থান থেকে সরে আসেননি।

শেষ পর্যন্ত অধ্যক্ষের নির্দেশে মার্শালদের ডাকা হয়। এরপর মার্শালরা কুণাল ঘোষকে বিধানসভা কক্ষ থেকে বের করে দেন।

ঘটনার পর বিধানসভার ভেতরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে। কুণাল ঘোষের এই আচরণকে বিরোধীরা বিধিভঙ্গ বলে কটাক্ষ করলেও, তাঁর সমর্থকদের দাবি, নিজের বক্তব্য রাখার সুযোগ না পাওয়ার প্রতিবাদেই তিনি এই পদক্ষেপ করেছিলেন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *