best news portal development company in india

ডায়মন্ড হারবারে পক্ষপাতিত্বের অভিযোগে ৫ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন

SHARE:

২০২৬-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নিরপেক্ষতা বজায় না রাখার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সহ পাঁচজন পুলিশ আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশে মুখ্য সচিবকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। সাসপেন্ড হওয়া তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্তি থানার আইসি শুভেচ্ছা বাগ।

কমিশন সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রকে প্রয়োজনীয় রিপোর্ট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে, ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ডঃ ঈশানী পালকেও কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। অধীনস্থ কর্মীদের মধ্যে শৃঙ্খলা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে কমিশনের এই কড়া অবস্থান এটাই প্রমাণ করল যে, কোনোভাবেই পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *