আসানসোলে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার প্রতিবাদে আসানসোল উত্তর থানার পুলিশ পোস্টের সামনে দেহ রেখে বিক্ষোভ দেখালো মৃতের পরিবার, কংগ্রেস কর্মী সহ আবাসীকের সদস্য রা।ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক জনপ্রতিনিধির বিরুদ্ধে গুরুতর খুনের অভিযোগ উঠেছে।
জানা গেছে, আসানসোলের অনন্যা কমপ্লেক্সের বাসিন্দা দেবদীপ চ্যাটার্জীকে গতরাতে আনুমানিক রাত ১টা থেকে ২টার মধ্যে কিছু দুষ্কৃতী মারধর করে বলে অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দেবদীপের উপর হামলা চালাচ্ছে। সেই সময় তাঁর স্ত্রী ও সন্তান হাত জোড় করে অনুরোধ করলেও অভিযুক্তরা মারমুখী আচরণ চালিয়ে যায়।
পরবর্তীতে গুরুতর জখম অবস্থায় দেবদীপের মৃত্যু হয়, যা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে আসানসোল সাউথ পিপি থানায় মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান আসানসোল উত্তর বিধানসভার কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি, মৃতের পরিবারের সদস্য সহ অনন্যা কমপ্লেক্সের আবাসিকরা।
অভিযোগের তীর সরাসরি তৃণমূল কংগ্রেসের এক জনপ্রতিনিধির দিকে উঠলেও, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রে জানা যায় ঘটনার সঙ্গে দুজনকে পুলিশ আটক করেছে।
এখন দেখার, এই ঘটনায় প্রশাসন কী পদক্ষেপ নেয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় কিনা।


Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






