best news portal development company in india

“আমি হারছি” – বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাসের, তোলপাড় রাজনৈতিক মহল…

SHARE:

সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাসের একটি মন্তব্যে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অত্যন্ত বিস্ফোরক এক স্বীকারোক্তিতে তিনি দাবি করেছেন, আসন্ন নির্বাচনে তিনি নিজে হারছেন। শুধু তাই নয়, তাঁর দাবি অনুযায়ী জঙ্গিপুরের জাকির হোসেন, সামশেরগঞ্জের নূর আলম এবং ফরাক্কার প্রার্থীও পরাজিত হতে চলেছেন। বামেদের সমর্থন পাওয়া প্রাক্তন কংগ্রেস নেতা থেকে বর্তমান তৃণমূল প্রার্থী—বাইরনের এই অপ্রত্যাশিত ভবিষ্যদ্বাণী নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে ভোটের মুখে দলেরই প্রার্থীর এমন মন্তব্য শাসকদলের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

শনিবার ভোররাতে জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা বিকল হওয়া নিয়ে উত্তেজনা ছড়ালে বাইরন বিশ্বাস সেখানে ছুটে যান। তাঁর অভিযোগ, গভীর রাতে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়ে কারচুপির চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের ওপর চড়াও হয়ে তিনি প্রশ্ন তোলেন যে, জেনারেটর থাকা সত্ত্বেও কেন ক্যামেরা বন্ধ ছিল। বাইরনের দাবি, তৃণমূল প্রার্থীদের হারানোর জন্যই এই ধরনের চক্রান্ত করা হচ্ছে। তাঁর এই অভিযোগ ও হারের পূর্বাভাস ঘিরে ভোটের ফলাফল প্রকাশের আগেই নতুন করে উত্তেজনার পারদ চড়ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *