best news portal development company in india

শীতলকুচির এক বুথে ৯৯ শতাংশের বেশি ভোট, প্রথম দফায় রাজ্যে রেকর্ড ভোটগ্রহণ….

SHARE:

প্রথম দফার নির্বাচনে বাংলায় এক অভূতপূর্ব নজির সৃষ্টি হয়েছে, যেখানে ১৫২টি আসনে প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে। কোচবিহার জেলায় এই হার ছিল ৯৬.৪ শতাংশ এবং শীতলকুচি বিধানসভায় তা পৌঁছেছে প্রায় ৯৮ শতাংশে। এর মধ্যে শীতলকুচির বিপিনচন্দ্র রায় পূর্বপাড়া পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের ২০৩ নম্বর বুথে ৯৯ শতাংশের বেশি ভোটগ্রহণ রাজনৈতিক মহলে রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছে। ভারতীয় রাজনীতিতে এই ধরনের ভোটদানের হার সচরাচর দেখা যায় না।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ওই বুথে মোট ভোটার ৬৩৯ জন, যার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ বৈধ ভোটার ৬৩৭ জন। মোট ৬৩১টি ভোট (৬৩০টি ইভিএমে ও ১টি পোস্টাল ব্যালটে) জমা পড়েছে। আশ্চর্যজনকভাবে মাত্র ৬ জন ভোটার এই বুথে ভোট দিতে পারেননি, যাঁরা পরিযায়ী শ্রমিক হওয়ায় বাড়ি ফিরতে পারেননি। সাধারণ মানুষের এই বিপুল অংশগ্রহণ ২০২৬-এর নির্বাচনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *