best news portal development company in india

জঙ্গিপুরের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বিকল, উত্তেজনা ঘিরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন??

SHARE:

প্রথম দফার ভোটের পর ইভিএমের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল জঙ্গিপুরে। জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা দফায় দফায় বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। এই খবর পাওয়ার পরেই শনিবার ভোররাতে সাগরদিঘির বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গে তাঁর রীতিমতো বাদানুবাদ শুরু হয়। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই স্ট্রংরুমে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে। ভোটের ফলাফল এবং ইভিএম সুরক্ষার এই গুরুত্বপূর্ণ সময়ে সিসি ক্যামেরা বিকল হওয়া নিয়ে এখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে যাতে কোনো ধরণের অনভিপ্রেত ঘটনা না ঘটে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *