best news portal development company in india

বিজেপির লক্ষ্য দ্বিতীয় দফার ১৪২ আসন: শাহের ম্যারাথন বৈঠকে নতুন রণকৌশল

SHARE:

প্রথম দফার ১৫২টি আসনের প্রচার শেষ হতেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে দ্বিতীয় দফার ১৪২টি আসনের ওপর ঝাঁপিয়ে পড়ল বিজেপি। মঙ্গলবার রাতে ভিন রাজ্যের পর্যবেক্ষকদের নিয়ে প্রায় চার ঘণ্টা দীর্ঘ এক ম্যারাথন বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে এই ১৪২টি আসনের অনেকগুলোতেই বিজেপির ফল আশাব্যঞ্জক ছিল না। তাই এই ‘দুর্বল’ জায়গাগুলোতে জমি শক্ত করতেই শাহের এই বিশেষ তৎপরতা বলে মনে করছে রাজনৈতিক মহল।

বৈঠকে সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব এবং অমিত মালব্যদের উপস্থিতিতে বুথ স্তরের সংগঠন এবং শেষ মুহূর্তের প্রচার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজেপি সূত্রের খবর, দ্বিতীয় দফার প্রচার শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ২৭ এপ্রিল পর্যন্ত অমিত শাহ রাজ্যেই ডেরা বাঁধছেন। প্রথম দফার ভোট শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফার জন্য মোদী-শাহর এই মরিয়া পরিকল্পনা তৃণমূলের দুর্গে কতটা ফাটল ধরাতে পারে, এখন সেটাই বড় প্রশ্ন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *