best news portal development company in india

তিস্তা-কালিখোলার জলোচ্ছ্বাসে ভাসছে উত্তরবঙ্গ, ভাঙা সেতু পার করতে খুদেদের কাঁধে তুললেন নাগরাকাটার শিক্ষকেরা

SHARE:

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের জেরে প্রতি বছরের মতো এবারও বন্যা পরিস্থিতিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তিস্তা সহ উত্তরের একাধিক প্রধান নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করায় বহু জনবসতি প্লাবিত হয়েছে, যার জেরে জলপাইগুড়ির নাগরাকাটায় নদী পারাপার করতে গিয়ে এক চরম ঝুঁকির ছবি সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী দেশ ভুটানের পাহাড়ি এলাকায় গত দু’দিন ধরে লাগাতার ভারী বৃষ্টির ফলে বাংলা-ভুটান সীমান্তবর্তী কালিখোলা নদীর জলস্তর আচমকা ফুঁসে উঠেছে, যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন চেংমারি চা বাগান এলাকার বাসিন্দারা। বিশেষ করে টি গার্ডেনের মানা লাইন গ্রামের খুদে পড়ুয়ারা যাতে এই উত্তাল নদীর জেরে স্কুল যাওয়া বন্ধ না করে, তার জন্য নদীর পাড়ে এসে দাঁড়িয়ে থাকছেন লোয়ার চেংমারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। তাঁরাই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট পড়ুয়াদের কাঁধে এবং কোলে তুলে উত্তাল নদী পার করিয়ে স্কুলে নিয়ে যাচ্ছেন এবং ছুটি হওয়ার পর একইভাবে তাঁদের বাড়ি ফিরিয়ে দিচ্ছেন। আসলে, গত বছরের অক্টোবর মাসের বিধ্বংসী বন্যায় এই অঞ্চলের একমাত্র সংযোগকারী সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে গ্রামবাসী ও শিশুদের যাতায়াতের জন্য নদীই ভরসা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার প্রকোপ আরও বাড়লে পরিস্থিতি যে কোনও মুহূর্তে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে, তাই স্থানীয় বাসিন্দারা ও শিক্ষক মহল অবিলম্বে ওই এলাকায় একটি নতুন স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য নতুন সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई