চিত্তরঞ্জনের শিবাজী সংঘ আয়োজিত শ্রীলতা ফুটবল ময়দানে দুটি ফুটবল প্রতিযোগিতার খেলা শুরু হলো ৯ নভেম্বর থেকে। “নিমাই চন্দ্র মন্ডল স্মৃতি ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ” প্রতিযোগিতায় প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে রূপনারায়ণপুরের ডি এ ভি পাবলিক স্কুলের ফুটবল টীম, চিত্তরঞ্জনের পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের ফুটবল টীমকে ৩ – ১ গোলে পরাজিত করে। ম্যাচের সেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করেন ডি এ ভি পাবলিক স্কুলের শুভম শর্মা। উদ্বোধনী খেলায় ময়দানে প্রধান অতিথি (পি সি এম এম/সি এল ডব্লিউ তথা সি এল ডব্লিউ স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট) এ কে মেশরাম ও বিশেষ অতিথি (এস ই ই/সি এল ডব্লিউ তথা সি এল ডব্লিউ স্পোর্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক) বিমলেশ পান্ডে উপস্থিত থেকে খেলোয়াড়দের সাথে পরিচিত হন, সাথে ছিলেন ক্লাব প্রেসিডেন্ট জয়ন্ত সিনহা, ক্লাব সম্পাদক তাপস দাস চৌধুরী ও টুর্নামেন্ট সম্পাদক অমিত সিনহা। এই খেলার পরিচালনার দায়িত্বে ছিলেন চিত্তরঞ্জনের জোনাল রেফারিজ্ এন্ড আম্পায়ারস্ অ্যাসোসিয়েশনের ব্রজেন সিনহা, সৌমদীপ দাস, অনাধন হেমব্রম ও রঞ্জিত দে। প্রতিদিন সেরা খেলোয়াড় নির্বাচনের দায়িত্বে আছেন চিত্তরঞ্জনের প্রাক্তন ফুটবলার এ বি চৌধুরী। দ্বিতীয় টুর্নামেন্ট, “শীলা দত্ত স্মৃতি উইনার্স কাপ ও আর এন শর্মা স্মৃতি রানার্স আপ কাপ ফুটবল প্রতিযোগিতা” -এর প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় রানীগঞ্জ ফুটবল অ্যাকাডেমি, চিত্তরঞ্জনের আদিবাসী ইউনাইটেড ফুটবল ক্লাবকে ২ – ০ গোলের ব্যবধানে হারিয়ে সেমি ফাইনাল খেলার সুযোগ করে নেয়। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন রানীগঞ্জ ফুটবল অ্যাকাডেমির অতনু কোরা। এই টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচনের দায়িত্বে আছেন সি এল ডব্লিউ স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন ফুটবলার সাগর সেন, শান্তনু ভৌমিক ও সি এল ডব্লিউ স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন ফুটবলার, প্রশিক্ষক তথা অল ইন্ডিয়া রেলওয়ে ফুটবল টিমের নির্বাচক পুষ্পেন্দু রায় চৌধুরী। এই খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন চিত্তরঞ্জনের জোনাল রেফারিজ্ ও আম্পায়ারস্ অ্যাসোসিয়েশন শুভময় দাস, মানব মন্ডল, রঞ্জিত দে ও বিজয় চৌধুরী। দ্বিতীয় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মাঠে প্রধান অতিথি সত্য প্রকাশ (আই জি/সি এল ডব্লিউ তথা পি সি এস সি/ সি এল ডব্লিউ) উপস্থিত থেকে খেলোয়াড়দের সাথে পরিচিত হন। আজ ১০ নভেম্বর, সোমবার দুপুর ১:৩০-টায় “নিমাই চন্দ্র মন্ডল মেমোরিয়াল ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ ” টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রতিদ্বন্দ্বী দুই স্কুল টিম ডি ভি বয়েজ হাই স্কুল চিত্তরঞ্জন ও আছড়া যজ্ঞেশ্বর ইন্সটিটিউশন্ এবং দুপুর ২:৩০-টায় দ্বিতীয় টুর্নামেন্ট, “শীলা দত্ত মেমোরিয়াল উইনার্স কাপ ও আর এন শর্মা মেমোরিয়াল রানার্স-আপ ফুটবল টুর্নামেন্ট”-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় চিত্তরঞ্জনের শিবাজী সংঘ ও চিত্তরঞ্জনের ব্রাদার্স ফুটবল ক্লাব একে অপরের প্রতি প্রতিদ্বন্দ্বিতা করবে।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







