আসানসোল, নভেম্বরঃ ৪নভেম্বর থেকে রাজ্যে এসআইআর শুরু হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার সব বিধানসভায় এই প্রক্রিয়ায় ইনুমেরেশন ফর্ম বিলি করার কাজ করছেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা।
রবিবার সকালে পশ্চিম বর্ধমানের ডিএম বা জেলাশাসক এস পোন্নাবলম ও আসানসোলের মহকুমাশাসক বা এসডিও ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণ বিধানসভার চিত্রা মোড় ও ধ্রুপডাঙ্গা এলাকায় এসআইআরের কাজ পরিদর্শনে আসেন। তারা ইনুমেরেশন ফর্ম বিলি ও সংগ্রহ করা নিয়ে বুথ লেভেল অফিসার বা বিএলও ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







