best news portal development company in india

হালিশহরের গঙ্গার পাড়ে বসছে সাত দিনের ‘সংস্কৃত পাঠ শিবির’

SHARE:

হালিশহরের গঙ্গার পাড়ে এবার বসতে চলেছে সাত দিনের আবাসিক সংস্কৃত শিক্ষা শিবির। নিগমানন্দ মঠে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এই ‘প্রবোধন বর্গ’-এর আয়োজন করছে সংস্কৃতভারতী। শিবিরে মোবাইলের ব্যবহার থাকবে না। সংস্কৃত ভাষাতেই হবে কথাবার্তা, আলোচনা ও দৈনন্দিন যোগাযোগ।

আয়োজকদের আশা, প্রায় ২০০ জন এই শিবিরে অংশ নেবেন। ব্রহ্মমুহূর্তে দিন শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে বিভিন্ন শিক্ষামূলক পর্ব। জাতি, ধর্ম, বর্ণ বা শিক্ষাগত যোগ্যতার কোনও বাধা নেই। তবে অংশগ্রহণকারীদের প্রাথমিকভাবে সংস্কৃত বলার সক্ষমতা থাকা প্রয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

সংস্কৃতভারতীর দক্ষিণবঙ্গ প্রান্তের সম্পর্ক প্রমুখ অরুণ কুমার চক্রবর্তীর দাবি, কথ্য সংস্কৃতের প্রাথমিক দক্ষতা তৈরির পর অনেকেই এই শিবিরে যোগ দেন। তাঁর আরও দাবি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সংস্কৃত শেখা ও শেখানোর সঙ্গে যুক্ত হচ্ছেন। আয়োজকদের মতে, সংস্কৃত জানা থাকলে বেদ, উপনিষদ, পুরাণ ও আয়ুর্বেদের প্রাচীন গ্রন্থগুলি মূল ভাষায় বোঝার সুযোগ তৈরি হয়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *