best news portal development company in india

ইমরানের মুক্তির দাবিতে পাকিস্তানে পিটিআইয়ের লং মার্চ, বাড়ছে উত্তেজনা

SHARE:

পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে লং মার্চ শুরু করেছে তাঁর দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। রবিবার খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে এই কর্মসূচি শুরু হয়। পিটিআইয়ের দাবি, বিপুল সংখ্যক সমর্থক এই মিছিলে যোগ দিয়েছেন।

পিটিআইয়ের পরিকল্পনা অনুযায়ী, মিছিলটি বিভিন্ন জেলা পেরিয়ে ইসলামাবাদের দিকে এগোবে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে শুরু হয়েছে এই পদযাত্রা। ইমরানের মুক্তি ছাড়াও দলটি তাদের রাজনৈতিক দাবিগুলি সামনে রেখেছে।

মিছিল ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করেছে সরকার। বিভিন্ন রাস্তায় কন্টেনার বসিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। সরকারের তরফে মিছিলকারীদের রাজধানীতে প্রবেশ ঠেকানোর কথা জানানো হয়েছে।

এর আগে পিটিআই ও সরকারের মধ্যে রাজনৈতিক উত্তেজনা কমাতে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। এরপরই মিছিলের কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পিটিআই। পরিস্থিতি ঘিরে পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *