best news portal development company in india

শিরোনাম: বাংলাদেশে ফের অশান্তির আবহ, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘিরে উদ্বেগ

SHARE:

বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নতুন করে উদ্বেগ। গত কয়েক দিনে একাধিক জায়গায় নাশকতার অভিযোগ সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে ঢাকা জুড়ে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের দাবি, ২৪ ঘণ্টার অভিযানে ৫১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই গ্রেফতারির সবকটি সাম্প্রতিক অগ্নিসংযোগ বা বিস্ফোরণের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

১৮ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ধৃতদের মধ্যে নিষিদ্ধ আওয়ামি লিগের এক নেতাও রয়েছেন বলে পুলিশের দাবি। তাঁদের কাছ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে ডিবি।

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য ঘোষণা এবং আওয়ামি লিগের সমর্থকদের ফের সক্রিয় হওয়ার বিষয়টি ঘিরেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে সাম্প্রতিক অশান্তির সঙ্গে এই ঘোষণার সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

বাসে আগুন ও বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তদন্তের মাধ্যমে নাশকতার নেপথ্যে কারা রয়েছে, তা স্পষ্ট হওয়ার অপেক্ষা।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *