best news portal development company in india

হিজাব ছাড়াই তেহরানের দৌড়ে মহিলারা, আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

SHARE:

 ইরানে বাধ্যতামূলক হিজাববিধি ঘিরে ফের বিতর্ক। তেহরানের ভেলায়েত পার্কে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় হিজাব ছাড়াই অংশ নিলেন একাধিক মহিলা। শুক্রবারের এই প্রতিযোগিতার ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা।

ইরানের আইন অনুযায়ী, মহিলাদের জনসমক্ষে হিজাব পরা বাধ্যতামূলক। সেই বিধি অমান্য করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। ইরানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে প্রতিযোগিতার আয়োজকদের বিরুদ্ধে মামলা করেছে তেহরানের প্রসিকিউটর দফতর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে প্রতিযোগীদের বিরুদ্ধে আইনি ও শৃঙ্খলামূলক ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে ২২ বছরের মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর ইরানে বাধ্যতামূলক হিজাববিধির বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ে। তারপর থেকেই বহু মহিলা প্রকাশ্যে হিজাব ছাড়া চলাফেরা করছেন। তেহরানের এই দৌড় প্রতিযোগিতাও সেই প্রেক্ষাপটে নতুন করে নজর কেড়েছে।

তবে এই ঘটনায় ঠিক কতজন প্রতিযোগীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई