best news portal development company in india

পাকিস্তানে শুরু ‘তেলের লকডাউন’! ৫০% কমল সরকারি গাড়ির জ্বালানি, রাত ৯টার পর বন্ধ বাজার

SHARE:

করোনা কালের লকডাউনের স্মৃতি যেন আবার ফিরছে পাকিস্তানে! তবে এবার সংক্রমণের কারণে নয়—জ্বালানি সাশ্রয় এবং কৃচ্ছ্রসাধনের জন্য একের পর এক কড়া বিধিনিষেধ জারি করল শাহবাজ শরিফ সরকার।

মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও দামের উপর চাপ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার পাকিস্তানের ক্যাবিনেট ডিভিশন নতুন করে একাধিক austerity measure ঘোষণা করেছে। নির্দেশগুলি অবিলম্বে কার্যকর হয়েছে।

সবচেয়ে বড় সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া। এই ব্যবস্থা আপাতত তিন মাসের জন্য। পাশাপাশি সরকারি কাজে নতুন কোনও ধরনের গাড়ি কেনার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। আইটি-সংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া অন্যান্য durable goods কেনাকাটাতেও বিধিনিষেধ রয়েছে। তবে উন্নয়নমূলক প্রকল্পগুলি এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে।

শুধু সরকারি ক্ষেত্রেই নয়, সাধারণ ব্যবসা-বাণিজ্যেও পড়ছে এই সিদ্ধান্তের প্রভাব। দোকান, বাজার, শপিং মল এবং সাধারণ খুচরো ব্যবসা রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। বিয়ের অনুষ্ঠান এবং অন্যান্য festive venue বন্ধ করতে হবে রাত ১০টার মধ্যে। আর রেস্তরাঁ, ক্যাফে ও খাবারের দোকান চলবে রাত ১১টা পর্যন্ত। তবে takeaway ও home delivery পরিষেবা এই সময়সীমার বাইরে রাখা হয়েছে।

বিয়ের অনুষ্ঠানেও কৃচ্ছ্রসাধনের নির্দেশ—পরিবেশন করা যাবে মাত্র একটি পদ। পাশাপাশি সরকারি কর্মীদের বিদেশযাত্রার উপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি হয়েছে, যদিও নির্দিষ্ট কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। সরকারি অর্থে আয়োজিত সেমিনার, প্রশিক্ষণ ও সম্মেলনেও নিষেধাজ্ঞা রয়েছে।

তবে হাসপাতাল, ফার্মেসি, জ্বালানি স্টেশন, CNG স্টেশন, IT সংস্থা-সহ একাধিক জরুরি পরিষেবাকে সময়সীমার বাইরে রাখা হয়েছে।

অর্থাৎ, জ্বালানি সংকট সামলাতে পাকিস্তান সরকারের নতুন কৃচ্ছ্রসাধন নীতিতে এবার বদলাচ্ছে সরকারি খরচ থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সময়সূচিও।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *