best news portal development company in india

ভোটে ভরাডুবির পর এই প্রথম প্রকাশ্যে রাজ-শুভশ্রী, হাসিমুখে ধরা দিলেন দু’জনেই

SHARE:

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলের পর বেশ কিছুটা আড়ালে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। এবার ভোটের ফলের পর প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা গেল রাজ ও শুভশ্রীকে। বুধবার সন্ধ্যার এক অনুষ্ঠানে দু’জনেই ধরা দিলেন সাদা পোশাকে। শুভশ্রীর পরনে ছিল সাদা স্লিভলেস শার্ট ও প্যান্ট, আর রাজের পরনে সাদা শার্ট ও জিনস। একে অপরের হাত ধরে অনুষ্ঠানে পৌঁছন তাঁরা।

অনুষ্ঠানে অভিনেত্রী ঊষসী রায়কেও দেখা যায়। ভাইরাল ভিডিওতে রাজ-শুভশ্রীকে বেশ হাসিখুশি মেজাজে কথা বলতে দেখা গিয়েছে। বেশ কয়েক মাস পর দু’জনকে একসঙ্গে প্রকাশ্যে দেখে খুশি অনুরাগীরাও।

২০১৮ সালে বিয়ে করেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে স্বামীর হয়ে প্রচারেও দেখা গিয়েছিল শুভশ্রীকে। তবে ভোটের ফলের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা সমাজমাধ্যমে জানিয়েছিলেন রাজ। এরপর বেশ কিছুটা সময় নিজেকে আড়ালে রেখেছিলেন তিনি।

অষ্টম বিবাহবার্ষিকীতে থাইল্যান্ডে ছুটি কাটাতেও গিয়েছিলেন রাজ-শুভশ্রী। এবার দীর্ঘ বিরতির পর ফের একসঙ্গে প্রকাশ্যে আসায় তাঁদের নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *