best news portal development company in india

নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত্যু বেড়ে ১৬২! নিখোঁজ অন্তত ৭৫০

SHARE:

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬২। বুধবার সকালে ভূমিকম্পের পর তুষারধস এবং ভয়াবহ হড়পা বানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় সীমান্তবর্তী রাসুয়াগাঢ়ি এলাকা। কয়েক মিনিটের মধ্যেই ভোটেকোশী নদীর জল ভয়ঙ্কর স্রোতে ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, সেতু ও জনবসতি।

নেপাল সরকারের দাবি, এখনও নিখোঁজ অন্তত ৭৫০ জন। নিখোঁজদের মধ্যে ১৩৩ জন ভারতীয়-সহ প্রায় ৪০০ বিদেশি নাগরিক রয়েছেন। কলকাতার ৩২ জনের কৈলাস-মানস সরোবর যাত্রীদলেরও এখনও কোনও সন্ধান মেলেনি। তামিলনাড়ুর ৩৭ জন পর্যটকের খোঁজও পাওয়া যাচ্ছে না।

নেপালের বিদেশমন্ত্রী জানিয়েছেন, বুধবার সকাল ৮টা ৩৭ মিনিটে তিব্বত সীমান্তে ভূমিকম্পের পরই তুষারধস নামে। তার কয়েক মিনিটের মধ্যেই ভোটেকোশী নদীতে নেমে আসে প্রবল হড়পা বান। প্রায় ৫০ হাজার মানুষের বসতি রাসুয়াগাঢ়ি কার্যত বিপর্যস্ত। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে নেপালি সেনা।

প্রকৃতির এই ভয়াবহ তাণ্ডবে আরও কত প্রাণহানি হয়েছে, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত তার প্রকৃত হিসাব জানা কঠিন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *