best news portal development company in india

বুধবার মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী-বিধায়কদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

SHARE:

সময় নষ্ট না করে দ্রুত মাঠে নামার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, সামনে দুর্গাপুজো এবং সম্প্রতি একাধিক অগ্নিকাণ্ড—সব মিলিয়ে প্রশাসনের উপর বাড়ছে চাপ। এই পরিস্থিতিতে বুধবার মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী ও বিধায়কদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, মন্ত্রী ও বিধায়কদের নিজেদের এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। শুধু একবার এলাকা পরিদর্শন করলেই হবে না, বন্যাকবলিত এলাকায় থেকে সাধারণ মানুষের প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে হবে। রাতেই দুর্গত এলাকায় পৌঁছে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে বৈঠকে অন্নপূর্ণা যোজনা নিয়েও আলোচনা হয়। সরকারের এই প্রকল্পের সুবিধা যে সাধারণ মানুষ পাচ্ছেন, সেই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে বিধায়কদের বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, তাঁদের নিয়ে এলাকায় সম্মেলন বা জনসংযোগ কর্মসূচি করার কথাও বলা হয়েছে।

এর পাশাপাশি সামনে দুর্গাপুজো নিয়েও বিধায়কদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। নতুন সরকারের আমলে এটাই প্রথম বড় দুর্গাপুজো। ফলে পুজোর আগে কোথাও যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেদিকে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থাৎ বন্যা মোকাবিলা থেকে অন্নপূর্ণা যোজনার প্রচার, আবার দুর্গাপুজোর আগে আইনশৃঙ্খলা—সব ক্ষেত্রেই মন্ত্রী ও বিধায়কদের আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এখন তাঁদের সরাসরি মাঠে নেমে কাজ করার পালা।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *