best news portal development company in india

বাঁকুড়ার শুভদীপ হালদারকে দিয়েই শুরু হয়ে গেলো পশ্চিমবঙ্গে প্রথম আয়ুষ্মান ভারত

SHARE:

বাঁকুড়ার কোতুলপুরের দরিদ্র পরিবারের যুবক শুভদীপ হালদারকে দিয়েই পশ্চিমবঙ্গে শুরু হল আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা। বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে কোতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার বিকেলে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর চিকিৎসার জন্য এই প্রকল্পের সুবিধা কার্যকর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ শুভদীপের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানায়। স্বাস্থ্য দফতরের অনুমতি পাওয়ার পরই শুরু হয় তাঁর চিকিৎসা। বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। শুভদীপ জানান, তাঁরা অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষ এবং চিকিৎসার খরচ বহন করা তাঁদের পক্ষে কঠিন ছিল। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে তিনি উপকৃত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছে, রোগীর আর্থিক পরিস্থিতি দেখে দ্রুত প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল এবং অনুমতি মিলতেই চিকিৎসা শুরু হয়। এই পরিষেবা চালু হওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শুভদীপ। রাজ্যের মুখ্যমন্ত্রীও বিষয়টি সমাজমাধ্যমে জানিয়েছেন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *