best news portal development company in india

শোকের ছায়া টলিপাড়ায়, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও বাচিক শিল্পী বিপ্লব দাশগুপ্ত

SHARE:

টলি পাড়ায় ফের শোকের ছায়া। শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা ও বিশিষ্ট বাচিক শিল্পী বিপ্লব দাশগুপ্ত। দীর্ঘ কয়েকদিন বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে গত বেশ কিছু সময় ধরে সিনেমা, ধারাবাহিক কিংবা নাটকের মঞ্চ—সব জায়গা থেকেই তিনি দূরে ছিলেন। তাঁর এই প্রয়াণে টলিপাড়ার সংস্কৃতি জগতে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। প্রয়াত শিল্পীর মৃত্যুতে দেবদূত ঘোষ ও জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো সহকর্মীরা শোকপ্রকাশ করেছেন।

একের পর এক শিল্পীর প্রয়াণে বিপর্যস্ত টলিপাড়া। সম্প্রতি ঘুমের মধ্যে প্রয়াত হয়েছেন বিপ্লব দাশগুপ্তর ঘনিষ্ঠ বন্ধু এবং বর্ষীয়ান অভিনেতা তমাল রায় চৌধুরী। এছাড়াও, গত ২৯ মার্চ ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন তালসারির সমুদ্রে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। পরপর কয়েকজন প্রতিভাবান ও প্রবীণ শিল্পীর মৃত্যুতে টলিপাড়ায় যেন শোকের এক চরম বিপর্যয় নেমে এসেছে, যা বিনোদন জগতকে গভীরভাবে ব্যথিত করেছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *