best news portal development company in india

নদিয়ায় শুরু দুয়ারে ভোট: বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের বাড়িতেই ভোটগ্রহণ সম্পন্ন

SHARE:

নদিয়ার বিভিন্ন প্রান্তে শুরু হলো নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ ‘দুয়ারে ভোট’। যে সমস্ত বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী বা গুরুতর অসুস্থ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে অক্ষম, তাঁদের জন্য এই ব্যবস্থা। কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের ঘূর্ণি এলাকা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে এদিন ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় আবেদনকারীদের বাড়ি পৌঁছে যান। বাড়ির অন্দরেই অস্থায়ী ভোটকক্ষ তৈরি করে প্রত্যেক আবেদনকারীকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া হচ্ছে।

আগামী ২৬ এপ্রিল রাজ্যে নির্বাচনের দ্বিতীয় দফায় নদীয়া জেলার ১৭টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেই নির্বাচনের আগেই মূলত এই পোস্টাল ব্যালট পর্বটি সম্পন্ন করছে জেলা নির্বাচন দপ্তর। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে স্বচ্ছতার সাথে যাতে ভোটগ্রহণ সম্পন্ন হয়, তার জন্য বাড়তি নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। কোনো ভোটার যেন এই প্রক্রিয়ায় বঞ্চিত না হন এবং প্রশাসনিক কোনো খামতি না থাকে, সেদিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্বাচনী আধিকারিকরা।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *