best news portal development company in india

মমতার দৃঢ়তায় সংসদে রুখে গেল মহিলা সংরক্ষণ বিল, অভিনন্দন জানালেন অখিলেশ যাদব

SHARE:

সংসদে মোদী সরকারের প্রস্তাবিত ১৩১তম সংবিধান সংশোধনী বিল শেষ পর্যন্ত পাশ হতে পারল না। লোকসভায় মহিলা সংরক্ষণ ও আসনবৃদ্ধি সংক্রান্ত এই বিলটি বিরোধীদের প্রবল আপত্তিতে আটকে যাওয়ায় জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই জয়ের কৃতিত্ব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুক্রবার তাঁকে ফোন করে বিশেষ অভিনন্দন জানান সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তৃণমূলের দাবি, এই বিলের আড়ালে কেন্দ্র আসলে মহিলাদের প্রকৃত ক্ষমতায়নকে বাধা দিতে চাইছিল, যার বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিলেন মমতা।

দীর্ঘ ফোনালাপে দুই নেতার মধ্যে ভবিষ্যৎ রাজনৈতিক রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, সব বিরোধী সাংসদ উপস্থিত থাকলে বিরোধীদের ভোট সংখ্যা ২৫০ ছাড়িয়ে যেত। অখিলেশ যাদব মন্তব্য করেন যে, বর্তমানে বিজেপির বিরুদ্ধে হাওয়া ঘুরতে শুরু করেছে এবং ভবিষ্যতে ‘ক্রস ভোটিং’-এর প্রবণতাও শাসক শিবিরের প্রতিকূলে যেতে পারে। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন যেভাবে বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয় সাধন করেছেন, তার জন্য কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেও তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা ২০২৬-এর বিধানসভা ভোটের আগে বিরোধী জোটের ভিত আরও মজবুত করল।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *