পশ্চিম বর্ধমানের আসানসোলে বার্নপুর এলাকায় বৃহস্পতিবার ডি সন্ধ্যায় পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা ভি. শিবদাসন দাসু, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বহু দলীয় নেতা ও কর্মী।
স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে চলমান এসআইআর প্রকল্পের কাজ কতটা এগিয়েছে এবং কোথায় কী সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখেন মন্ত্রী। এলাকার বিভিন্ন দিক ঘুরে দেখে তিনি কাজের গতিপ্রকৃতি সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুততার সঙ্গে প্রকল্প সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







