বার্নপুর, ৫ নভেম্বরঃ
কার্তিক পূর্ণিমা উপলক্ষে বুধবার সকালে আসানসোলের বার্নপুরের দামোদর নদীর ভূতনাথ ঘাটে পবিত্র স্নান করেন। এই এদিন সকাল থেকেই ভূতনাথ ঘাটে হাজার হাজার হাজার মানুষের ভিড় হয়। তারা কার্তিক পূর্ণিমায় দামোদরে পবিত্র স্নান করার পাশাপাশি পুজোও করেন।
তবে, দামোদর নদীতে স্নান করতে আসা মানুষেরা দামোদর নদীতে সুযোগ-সুবিধার অভাবের কথা বলেন। বিশেষ করে মহিলাদের জন্য কাপড় পরিবর্তনের জায়গার অভাব সম্পর্কে বলেন তারা। এরজন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
জানা গেছে, এই কার্তিক পূর্ণিমা পালন বিভিন্ন কারণে করা হয়। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ভগবান শিবের হাতে ত্রিপুরাসুর নামক অসুরকে বধ করেছিলেন। যে কারণে দেবতারা এই দিনে “দেব দীপাবলি” উদযাপন করেন। এটি ভগবান শিব এবং বিষ্ণুর আরাধনার জন্য একটি অত্যন্ত পবিত্র দিন হিসেবে বিবেচিত হয়। এদিন ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের পূজা করা হয়। এছাড়াও, এইদিন রাস পূর্ণিমা পালন করা হয়। এইদিনটা গঙ্গা স্নানের জন্য একটি গুরুত্বপূর্ণ তিথি বলে মনে করা হয়।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







