আসানসোল, ৫ নভেম্বরঃ
আসানসোল জেলা হাসপাতালে এবার চালু হলো টাইপ ১ ( শিশু) ডায়াবেটিস আউটডোর ক্লিনিক। বুধবার সকালে এক অনুষ্ঠানে ফিতে কেটে এই ক্লিনিকের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। জেলা হাসপাতালের পুরনো ভবনের আউটডোরে এই ক্লিনিক চালু করা হয়েছে বলে জানান জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







