best news portal development company in india

আসানসোলে ব্যস্ততম রাস্তায় ট্রান্সফরমারে আচমকাই আগুন, এলাকায় আতঙ্ক

SHARE:

আসানসোল, ৫ নভেম্বরঃ

আসানসোলের এসবি গড়াই রোডে ইসমাইল এলাকার বিআরমিএব রোডের সংযোগস্থলে দুর্গামন্দিরের কাছে একটি ট্রান্সফরমারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। বুধবার দুপুরের এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এলাকার বাসিন্দাদের তরফে সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। পুলিশ আসে। দমকলের ইঞ্জিন নিয়ে দমকলকর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে এই রাস্তায় প্রচুর ভিড় ছিল। রাস্তায় যানজটও ছিল। এমন পরিস্থিতিতে ট্রান্সফরমারে আগুন লাগার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায়, বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

 

 

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *