best news portal development company in india

অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিকের লক্ষ্যে ভারত, অভিযান শুরু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে

SHARE:

টানা দু’বার বিশ্বজয়ের পর এবার খেতাব জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবে ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। আগামী বছর নেপাল ও বাংলাদেশের যৌথ আয়োজনে বসতে চলেছে অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় সংস্করণ। বুধবার প্রতিযোগিতার সূচি ঘোষণা করেছে আইসিসি। ২১ জানুয়ারি শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশ নেবে মোট ১৬টি দল, খেলা হবে ৪১টি ম্যাচ।

ভারতীয় দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ২২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এরপর ২৪ জানুয়ারি আয়োজক নেপাল এবং ২৬ জানুয়ারি আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা। তিনটি ম্যাচই হবে নেপালের কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে। অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া; গ্রুপ ‘সি’-তে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরশাহী এবং গ্রুপ ‘ডি’-তে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আমেরিকা ও স্কটল্যান্ড রয়েছে।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর ২০২৫ সালে মালয়েশিয়ায় নিকি প্রসাদের নেতৃত্বে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বজয় করে দল। এবারও ট্রফি ধরে রেখে নতুন ইতিহাস গড়াই লক্ষ্য ভারতীয় তরুণীদের।

গ্রুপ পর্বের পর শুরু হবে সুপার সিক্সের লড়াই। সেখান থেকে দুই গ্রুপের প্রথম দুই দল উঠবে সেমিফাইনালে। ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে দু’টি সেমিফাইনাল এবং ৬ ফেব্রুয়ারি একই মাঠে ফাইনাল। বৃষ্টির কারণে ফাইনাল না হলে ৭ ফেব্রুয়ারি রাখা হয়েছে অতিরিক্ত দিন। এবার ভারতীয় দল বিশ্বজয়ের হ্যাটট্রিক করতে পারে কি না, সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *