best news portal development company in india

‘রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চলবে’, সুবোধ মল্লিক স্কোয়ারের সভা থেকে বার্তা মহম্মদ সেলিমের

SHARE:

রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন জারি রাখার বার্তা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার সুবোধ মল্লিক স্কোয়ারে বামেদের সমাবেশ থেকে বিজেপি ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন বামফ্রন্ট নেতৃত্ব। সেলিমের শপথ, “ইতিহাস বদলাতে দেব না, নতুন ইতিহাস গড়ব।” তাঁর অভিযোগ, ভোট চুরি এবং জনবিরোধী নীতির মাধ্যমে গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে।

মনীষীদের অপমান, জনবিরোধী নীতি এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে ধর্মতলায় এই সমাবেশের ডাক দিয়েছিল বামেরা। প্রথমে লেনিন মূর্তির সামনে সভা হওয়ার কথা থাকলেও, রবিবার রাতে পুলিশ সেখানে সমাবেশের অনুমতি দেয়নি বলে অভিযোগ বামেদের। সোমবার সকালে মঞ্চ তৈরির সময়ও পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে দাবি করেন বাম কর্মীরা। শেষ পর্যন্ত সুবোধ মল্লিক স্কোয়ারে সমাবেশ করেন তাঁরা।

সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন মহম্মদ সেলিম। তাঁর দাবি, ভোট চুরির মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে। ক্রোনি ক্যাপিটালিজম বা ঘনিষ্ঠ পুঁজিপতিদের সুবিধা দেওয়ার নীতির সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষের আয় কমছে, আর সেই সমস্যা থেকে নজর ঘোরাতেই ঘৃণা ও হিংসার রাজনীতি করা হচ্ছে। বিজেপিকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, দলটি ‘গেম চেঞ্জার’ হওয়ার বদলে ‘নেম চেঞ্জার’ হয়ে

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *