best news portal development company in india

‘বৈধ ভোটারকে অবৈধ বলা হয়েছে’, দিল্লি থেকে ফিরেই SIR নিয়ে কমিশনকে নিশানা মমতার

SHARE:

দিল্লি থেকে কলকাতায় ফিরেই ফের SIR নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতায় নেমে তিনি বলেন, “After Death Comes Doctor।” তাঁর অভিযোগ, বৈধ ভোটারদেরও অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে। মমতার দাবি, পুরনো ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন হওয়া উচিত এবং কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আন্দোলনে যোগ দিয়েছিলেন মমতা। সোমবার বিরোধী নেতাদের ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। কনস্টিটিউশন ক্লাবের বৈঠকেও উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, তেজস্বী যাদব-সহ একাধিক বিরোধী নেতা। SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন নিয়ে তাঁদের আপত্তি, পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিও ওঠে।

এদিকে, পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া নিয়ে বিতর্ক অব্যাহত। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে ঘিরেও নতুন করে প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অন্য দুই নির্বাচন কমিশনারের আপত্তি ছিল। যদিও এই অভিযোগের পূর্ণ প্রেক্ষাপট ও কমিশনের বক্তব্যও গুরুত্বপূর্ণ। SIR নিয়ে বিরোধীদের আন্দোলন এবং নির্বাচন কমিশনের অবস্থান—দুইয়ের সংঘাত এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *